Skip to main content

ফ্রিল্যান্সিং কি?/ What is freelancing?

ফ্রিল্যান্সিং কি?/ What is freelancing?



ফ্রিল্যান্সিং তথা মুক্তপেশা, যা কিনা বর্তমান যুগে বেকারত্বের জাঁতাকলে পড়া অনেক তরুণের কাছে হয়ে উঠেছে আশার আলো। সারা পৃথিবী জুড়ে লক্ষ্য লক্ষ্য মানুষ ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং নিচ্ছে। ফ্রিল্যান্সিং (Freelancing) শব্দটির ফ্রী (Free) অংশটিই কিন্তু এ পেশার মুক্ততাকে নির্দেশ করে।

ফ্রিল্যান্সিং কোন একক পেশা নয়। এটি অসংখ্য পেশার সমন্বিত একটি রুপ। ফ্রিল্যান্সিং অনেক প্রকারের হতে পারে, যেমন: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ওয়েব ডিজান, ওয়ের ডেভেলপিং, সফটাওয়্যার ডেভেলপিং ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ঠিক কত ধরনের কাজ কততে পারবেন তার কোন শেষ নেই।

সবচেয়ে দারুন বিষয় হলো এই প্রক্রিয়াতে আপনি সর্বেসর্বা। আপনার মাথার ওপর ঘড়ি ঘোরানো কেউ নেই, নেই নিয়মিত ৯টা-৫টা পর্যন্ত অফিস করার বাধ্যবাধকতা। আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ, আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবেই করবেন। 

ছাড়াও এধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই। স্বল্পপরিসরে অল্প কিছূ দরকারি জিনিস নিয়েই মূলতনিজের দক্ষতাকে কাজে লাগিয়েই আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার। এক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের বিষয়টি মাথায় রাখতে হবে। আর এভাবেই আপনি অবসান ঘটাতে পারবেন নিজের বেকারত্বের। আয় করতে পারবেন আশাতীত অংকের টাকা।

তবে মনে রাখতে হবে, যদিও এটি Freelancing (মুক্তপেশা) কিন্তু একজন ভালো ও সফল ফ্রিল্যান্সার হতে হলে কাজের প্রতি আপনার আন্তরিকতা ও পরিশ্রমী মনোভাব থাকাটা অনেক অনেক বেশি জরুরী।


Thank you

Comments

Popular posts from this blog

মাইক্রোসফট অফিস এক্টিভ করুন সহজেই

মাইক্রোসফট অফিস  এক্টিভ করুন সহজেই   How to Active Microsost Office ১. প্রথমে নিচের লাল কোডটি কপি করুন ২. তারপর উইনডোজ পাওয়ারসেল অপেন করুন ৩. কোডটি পেস্ট করুন এবং Enter বাটনে ক্লিক করুন ৪. 2 বাটন প্রেস করুন ৫. ১-২ মিনিট অপেক্ষা করুন ৬. তারপর সাকসেসফুলি আপনার মাইক্রোসফট অফিস      একটিভ হবে। ইনশা আল্লাহ ------------------------------------------------------ irm https://get.activated.win | iex irm https://massgrave.dev/get | iex - Activation Code      

Microsoft Office 2024 Free Download and Activate

  _____ Video Link: https://www.youtube.com/watch?v=s80F3Bl6QfU ____________________________ 🔗 Office Deployment Tool : https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=49117 🔗 Activate Office LTSC Preview : https://learn.microsoft.com/en-us/office/ltsc/preview/install-ltsc-preview#activate-office-ltsc-preview Code: https://drive.google.com/file/d/1PSui40vmvPHgjILHgtWUzoWoWjVxAtrr/view

আমার সম্পর্কে কিছু কথা:

আমি আদিব মাহমুদ। দেখতে অনেকটাই চুপচাপ স্বভাবের। তবে যাদের সাথে ক্লোজ তাঁদের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ বাঁচালদের একজন। যদিও এই মানুষগুলোর সংখ্যা খুবই কম। 😇 দিনরাত ২৪ ঘণ্টাই মাথার মধ্যে নানা রকম উদ্ভট চিন্তা ঘুরপাক করে। কিন্তু কোনকালেই তা প্রকাশ হয় না। 🧐🧐 আমার ওপর আমার নিজের চাইতে আমার আব্বু-আম্মুর কনফিডেন্স বেশি। এখন পর্যন্ত হয়তো এই জীবনের সবচেয়ে বড় পাওয়াই এটা। 🤗🤗 অনেকটা সাজানো-গোছানো এক অগোছালো জীবন আমার!! 😣😣 নিজের পার্সোনালিটির ব্যাপারে সবসময় চেষ্টা করি সচেতন থাকার । একেবারেই নিজস্ব ব্যতিক্রম ধারার একজন.🙃😕 ইন্ট্রোভার্ট স্বভাবটা একটু বেশিই বেশি। আননোন কারো সাথে কথা বলতে গেলে প্রায়ই অকওয়ার্ড ফিল হয়। তবে কোনভাবে একটু মিশতে পারলে তখন আবার অনেকটাই ফ্রেন্ডলি। 😁 ছোটবেলা থেকেই "ভালো স্টুডেন্ট" । কিন্তু মনে হয় না পরীক্ষার খাতায় সচরাচর এর প্রমাণ রেখেছি! 🤣 এইবার একটু সিরিয়াস কথা!! আমার এই ছোট্ট জীবনের দিকে তাকালে একটা ব্যাপারে ধারণা পাই যে, কেন জানি আমার আশেপাশের মানুষগুলা কয়েকটা স্তরে বিভক্ত। কারও সাথে দেখা হলেও কথা বলতে পারি না, কারও সাথে স্বাভাবিক ফর্মালিটির কথাব...